
এক নজরে পরিচিতি পর্ব
মাওঃ রাকিবুল আলম
আমার নিজের সম্পর্কে বলার তেমন কিছু নাই। আমি খুব সাধারণ একটা ছেলে, সাভাবিক থাকতে পছন্দ করি।সাদাসিধা চলতে ভালবাসি। অনেকটা সাদা পৃষ্ঠার মতো,যাতে কিছু লিখা থাকেনা,তাই কাওকে পড়ার ঝামেলাও পোহাতে হয়না।তবে একটা কথা,সাদা পৃষ্ঠাতে ও অস্পষ্টভাবে অনেক কিছু লিখা যায়,যা সবাই পড়তে পারেনা। তাই আমার কিছু অংশ বুঝতে অনেকেই ভুল করে বসে। বংশের বড় ছেলে,তাই সবার আদরে বড় হযেছি।তাই মন যেন ভালোবাসা পিপাসু হয়ে উঠেছে।
জন্ম ও বংশ
২৩/০১/১৯৯৫ তারিখে মহিষবাথান পূর্ব পাড়া, রাজশাহীতে জন্ম গ্রহণ করি, পিতা: জানাব মোঃ শামীম আলম , দাদা: আবুল কালাম মন্টু
শিক্ষা জীবন
আমার লিখা পড়া আমার বাড়ির পাশে কেজি স্কুল আব্দুল মজিদ মেমোসিয়াল একাডেমী থেকে শুরু।
১) প্লে থেকে ২য় শ্রেণী পর্যন্ত সেখানেই পড়ি সবার খুব প্রিয় ছিলাম।এখন ও স্যার ম্যাডামগনের সাথা দেখা হলে আমার প্রতি তাদের যে ভালবাসা তা ব্যক্ত করে। আলহামদুল্লিলাহ
২) ৩য় থেকে ৪র্থ শ্রেণী পড়ি মসজিদ মিসন একাডেমীতে
৩) ৫ম শ্রণী পড়ি লক্ষিপুর ভাটাপাড়া প্রথমিক বিদ্যালয়ে, এই বছরটা আমার জীবনের অন্য রকম একটা বছর ছিল যা আমি কখনো ভুলতে পারবোনা, এই বছরের সহপাঠি সহ শিক্ষক সবার সাথে অন্য রকম একটা সম্পর্ক ছিল।যাইহক প্রথমিক শিক্ষার সমাপ্তি ঘটার সাথে সাথে এই বছর আমার দুনিয়াবি শিক্ষার ও সম্পাত্তি ঘটে।
৪)এরপর শুরু হয় ইলমে ওহির শিক্ষা, আল কোরআনের শিক্ষা।যার শুরু জামিয়া উসমানিয়া হোসাইনিয়া বাখরাবাজ থেকে।আমি কৃতজ্ঞ আমার ওসতাদ ও মাদ্রাসার প্রতি।অত্র মাদ্রসায় মক্তব থেকে শুরু করে হেঃদাঃ পর্যন্ত পড়ুি। অতপর পারি জমায় ঢাকার তরে।
৫)ঢাকা জামিয়া দারুল উলম মাদানী নগরে শরহে জামী পড়ি, অত্র মাদ্রাসা আমায় শিখিয়ে ছিল বিনয়িতা, পরউপকারিতা, সময়ের মূল্যায়ন।এর জন্য আমি বিষশ করে কৃতজ্ঞতা গেপন করব আমার ওসতাদ হযরত মাওঃ সফিউল্লাহ ফুয়াদ সাহেব দাঃবাঃ এর।তার সাথে সাথে সকলের।
৬)আবার ফিরে আসলাম রাজশাহীতে, প্রতিষ্ঠা হল নতুন মাদ্রাসা, জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ আলহামদুল্লিলাহ তার প্রতিষ্ঠা লগনে কিছুটা শ্রম আল্লাহ আমার থেকে কবুল করেছেন। এবং তার বিভিন্ন দায়িত্ব আমার দ্বারা পালন করিয়েছেন।সেখানে আমি শরহে বেকায়া থেকে জালালাইন পর্যন্ত পড়ি।অতপর অত্র মাদ্রসা থেকে ফারেগ হয়ে পুনরায় ঢাকার পথে পারি দিয়।
৭)ভর্তি হয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসায়। যেখানে গিয়ে পায় আমি আমার রাহবারকে আলহাজ্ব হযরত মাওঃ আনোয়ার মাহমুদ সাহেব দাঃবাঃ । যার সহবতে থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি।অত্র মাদ্রাসায় সমাপ্তি ঘটে আমার ছাত্র জীবনের । এখন আমার নামের শুরুতে যুক্ত হয় মাওঃ রাকিবুল আলম ।
সবার নিকট দুয়ার আবেদন আল্লাহ তায়ালা যেন আমাকে দুই জাহানে কামিয়াব করে আমিন ইয়া রব্বাল আলামিন।।
কর্ম জীবন
শিক্ষা জীবন শেষ করে আমি পদার্পন করি কর্ম জীবনে।যোগদান করি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে কম্পিউটর অপরেটর হিসাবে, আপাতোত এই পদে বহাল আছি বেসরকারী ভাবে, সবার কাছে দুয়া চাই অচিরে যেন সরকারী ভাবে নিয়গ পায়।
